রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা তরুণের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরা এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা অজ্ঞাত এক তরুণের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে মোল্লা টাওয়ারের সামনের সড়ক থেকে ওই তরুণকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রামপুরা থানার পুলিশ।
পরে ওই তরুণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান। পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।
হাসপাতাল সূত্র জানায়, লাশটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। লাশের খোঁজে এখন পর্যন্ত কেউ হাসপাতালে আসেনি।
এসআই আতাউর বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ওই তরুণের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।