রক্তের গ্রুপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারার শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধন’-এর উদ্যোগে গতকাল শনিবার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজে তিন শতাধিক ছাত্রছাত্রীর রক্তের গ্রুপ বিনা মূল্যে নির্ণয় করা হয়েছে। সকালে কলেজ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লাইজু রাজ্জাক। এ উপলক্ষে কলেজের অধ্যক্ষ হাতেম আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি ফরহাদ হোসেন, কলেজের উপাধ্যক্ষ আইয়ুব আলী, সহকারী অধ্যাপক মোকলেছুর রহমান প্রমুখ। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি|