রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর নীলফামারীর সৈয়দপুর বন্ধুসভা গতকাল সোমবার সৈয়দপুর সরকারি কারিগরি কলেজে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে। এ সময় ৫০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সকালে কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আমির আলী আজাদ। স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের সহযোগিতায় সৈয়দপুর বন্ধুসভার সদস্যরা সৈয়দপুরে ওই কর্মসূচি শুরু করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর বন্ধুসভার সভাপতি রোজিটি নাজনীন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, তানভীর ফজলে রাব্বী, মাহমুদুল হক, লিমা, রাজিন, আদনান, লিমা, অনিক প্রমুখ।