রক্তের গ্রুপ নির্ণয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সরকারি কে সি কলেজে বিনা মূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদাতা সদস্য সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে যুব রেড ক্রিসেন্ট কলেজ ইউনিট এই কর্মসূচির আয়োজন করে। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বি এম রেজাউল করিম, উপাধ্যক্ষ নাজিম উদ্দিন, যুব রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক রহমত আলী, দলনেতা মেজবারুল করিম প্রমুখ। এ সময় কলেজের দেড় শতাধিক শিক্ষার্থীর বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং যুব রেড ক্রিসেন্টের সদস্য সংগ্রহ করা হয়।