রক্তের গ্রুপ নির্ণয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার শিমরাইল উচ্চবিদ্যালয়ে নেদায়ে ইসলাম ফার্মেসি ও শিমরাইল সমাচার নামের একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে বিনা মূল্যে ৫০০ নারী-পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মোসলেহ উদ্দিন, রায়হান উদ্দিন, আতিকুর রহমান প্রমুখ।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি