প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ডিগ্রি কলেজের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থীর বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল। সরাইল ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ফজলুল হক মৃধা, প্রভাষক মাহমুদ হোসেন ভূইয়া, দুলাল মিয়া, ফরিদা ইয়াসমিন,শিল্পী রানী দাস প্রমুখ।