রক্ষা পাবে 'আকাশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার দুর্গম করইল্যামুরা পাহাড়ে অবস্থিত ২০৯ বছরের গজারিগাছ ‘আকাশ’ রক্ষার উদ্যোগ চলছে। গতকাল শনিবার অনেকে গাছটি রক্ষায় ভূমিকা রাখার আশ্বাস দেন।
গতকাল প্রথম আলোয় ‘রামুর “আকাশ” নিয়ে শঙ্কা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, গাছটি রক্ষায় তিনি উদ্যোগ নেবেন।
পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, প্রথম আলোর মাধ্যমে দেশের মানুষ গাছটি সম্পর্কে ধারণা পেল। এখন গাছটি রক্ষায় বিশেষ নজর রাখা হবে।
ঈদগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শাহজাহান ও ঈদগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছৈয়দ করিম বলেন, প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর গাছটি দেখতে লোকজন ছুটে আসছেন।
কক্সবাজার (উত্তর) বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শাহ-ই-আলম জানান, গাছটিকে ঘিরে আশপাশের বনভূমিতে ‘ইকো ট্যুরিজম পল্লি’ তৈরির পরিকল্পনা চলছে।