রক্ষা পেল ছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মারজান আহমদ (১৬) নামের এক মাদ্রাসাছাত্র গত বুধবার (২০ জুলাই) অপহরণকারীদের কবল থেকে রক্ষা পেয়েছে। সে উপজেলার সফরপুর হাফিজিয়া ইবতেদায়ি মাদ্রাসার ছাত্র। মারজানের বাড়ি কুলাউড়া উপজেলার রাউতগাঁও গ্রামে। বাবার নাম আশরাফ আলী। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, মারজান সফরপুর গ্রামে একটি বাড়িতে লজিং থাকে। বুধবার সন্ধ্যায় সেখানে ফেরার পথে নির্জন স্থানে অপরিচিত তিন ব্যক্তি তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয়। গাড়িটি মানিকসিংহ এলাকায় পৌঁছানোর পর মারজান লাফ দেয়। এ সময় অপহরণকারীরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঘটনা নিয়ে তদন্ত চলছে।