রক্ষা পেল ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। এলাকাবাসী জানান, সপ্তাহ খানেক আগে উপজেলার ফতেপুর ইউনিয়নের পরদীঘি গ্রামের সৌদিপ্রবাসী মো. বিদ্যুৎ মিয়ার (৩০) সঙ্গে ওই ছাত্রীর বিয়ে ঠিক হয়। গতকাল সোমবার কনের বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ইউএনও মাসুম আহমেদ গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আদিলুর রহমান খানকে বিষয়টি জানান। দুপুরে তিনি ওই ছাত্রী ও তার মাকে ইউএনওর কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে ইউএনও ওই ছাত্রীর মাকে পরামর্শ দিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন।
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি