রক্ষা পেল বাগচালার বটগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা এলাকার বটগাছগুলো না কাটার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান ওই নির্দেশ দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় ৩১টি হিন্দু পরিবারের বসবাস। ওই পরিবারগুলোর সদস্যরা পাশের তিনটি বটগাছের নিচে দীর্ঘদিন ধরে পূজা-অর্চনা করে আসছিলেন। গত মঙ্গলবার আওয়ামী লীগের এক স্থানীয় নেতা জমি দখলের উদ্দেশ্যে ওই গাছগুলোর ডালপালা কেটে ফেলেন। এই নিয়ে বুধবার প্রথম আলোতে ‘বটগাছ কেটে মণ্ডপের জমি দখলের চেষ্টা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।