রক্ষা পেল মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার বানিকুঞ্জ গ্রামের মজনু মিয়ার মেয়ের (১৩) সঙ্গে মেলান্দহ উপজেলার পাথালিয়া হরিপুর গ্রামের আরিফ উদ্দিনের ছেলে রাজু মিয়ার (১৮) বিয়ের অনুষ্ঠান চলছিল। গত সোমবার সন্ধ্যায় খবর পেয়ে নির্বাহী হাকিম ও ইউএনও মোহাম্মদ কামরুজ্জামান প্রধান পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। তিনি কাজি মওলানা ছাইদুর রহমানের প্রতিনিধি আবুল কালাম আজাদকে আটক করে তাঁকে দুই হাজার টাকা এবং মেয়ের বাবাকে এক হাজার টাকা জরিমানা করে বিয়ে ভেঙে দেন।