রক্ষা পেল মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলপড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করায় তার বাবাকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ব্যক্তি হলেন সুনামগঞ্জ সদর উপজেলার বেলাবরহাটি গ্রামের আবদুল মালিক দেওয়ান (৪৫)। গতকাল শুক্রবার সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম কাইজার মোহাম্মদ ফারাবী এই বাল্যবিয়ে বন্ধ করেন এবং মেয়ের বাবাকে কারাদণ্ড দেন। সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) এম এ ফারুক জানান, বেলাবরহাটি গ্রামের আবদুল মালেক দেওয়ান তাঁর অষ্টম শ্রেণিতে লেখাপড়া করা মেয়ের (১৪) সঙ্গে সদর উপজেলার খাইয়ারগাঁও গ্রামের জাহু মিয়ার ছেলে কুদ্দুছ মিয়ার বিয়ের আয়োজন করেছিলেন।