প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের সদর উপজেলা প্রশাসন অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে। মেয়ের জন্ম নিবন্ধনের সনদ জালিয়াতি করে বয়স বাড়িয়ে বিয়ে দেওয়ার আয়োজন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবাকে জরিমানাও করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল সদর উপজেলার কামালিয়ারচর নামাপাড়া এলাকার এক ব্যক্তির ওই মেয়ের বিয়ের দিন ধার্য করা হয়। খবর পেয়ে নির্বাহী হাকিম তরফদার মো. আক্তার জামীল পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান।