রক্ষা পেল মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ গত শনিবার রাতে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে অষ্টম শ্রেণীপড়ুয়া এক স্কুলছাত্রীকে (১২) উদ্ধার করেছে।থানার উপপরিদর্শক (এসআই) শামীনুল হক জানান, উদ্ধার হওয়া স্কুলছাত্রীর দাদা গত শনিবার বিকেলে থানায় অভিযোগ দিলে পল্লির বাড়িওয়ালা আশরাফ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে রাত সাড়ে আটটার দিকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। তবে বাড়িতে কাউকে পাওয়া যায়নি।উদ্ধার হওয়া ছাত্রীর দাদা জানান, ফরিদপুর সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ৭ নভেম্বর ঈদের দিন তার বান্ধবীর এক খালার বাড়ি বেড়াতে যায়। বাড়ি ফেরার পথে রেশমা ও পারভীন নামের দুই নারীর খপ্পরে পড়ে। তারা বোনের বাড়ি বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে দৌলতদিয়া যৌনপল্লির ওই বাড়িতে এনে ৮০ হাজার টাকায় তারা বিক্রি করে দেয়। কয়েক দিন আগে এক খদ্দের ছাত্রীটির ঘরে প্রবেশ করলে তার কাকুতি-মিনতি শুনে মুঠোফোনে বাড়ির লোকজনকে খবরটি জানানো হয়। উদ্ধার হওয়া ছাত্রীটিকে গতকাল রোববার রাজবাড়ীতে ডাক্তারি পরীক্ষা শেষে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।গোয়ালন্দ ঘাট থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, আসামি আশরাফ উদ্দিন পলাতক।