রক্ষা পেল লঞ্চের ৫০০ যাত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-বরিশাল নৌপথে চলাচলকারী লঞ্চ এমভি সুন্দরবন-৯ গতকাল শুক্রবার ভোরে দুর্ঘটনার কবলে পড়ে। তবে অল্পের জন্য এটি ডুবে যাওয়া থেকে রক্ষা পাওয়ায় প্রাণে বেঁচেছে এর প্রায় ৫০০ যাত্রী।
চরে ডুবে থাকা একটি নৌযানের সঙ্গে ধাক্কা লেগে সুন্দরবন-৯ এর তলা ফেটে গেলে সেখান থেকে প্রবল বেগে পানি ঢুকছিল। বরিশালের হিজলা উপজেলার মিয়ারচর এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
সুন্দরবন-৯ লঞ্চ গত বৃহস্পতিবার ঢাকার সদরঘাট থেকে ছেড়ে যায়। গতকাল ভোরে মিয়ারচর এলাকায় ডুবে থাকা একটি নৌযানের সঙ্গে সজোরে ধাক্কা লেগে লঞ্চটির তলা ফেটে যায়। এ সময় যাত্রীদের দ্রুত চরে নামিয়ে দেওয়া হয়। সুন্দরবন-১১ নামের একটি লঞ্চ আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে।