রক্ষা পেল স্কুলছাত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে অপহরণ হওয়া স্কুলছাত্রী বুদ্ধিমত্তার কারণে পালিয়ে পাচারকারীদের হাত থেকে রক্ষা পেল।নির্যাতনের শিকার ওই ছাত্রীকে বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তাকে স্বজনদের কাছে তুলে দেওয়া হয়।একটি চক্র তাকে সোমবার অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। বৃহস্পতিবার ‘কুড়িগ্রামে স্কুলছাত্রী অপহরণ’ শিরোনামে একটি সংবাদ প্রথম আলোয় প্রকাশিত হয়।