রক্ষা পেলেন কৃষকেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের আতকাপাড়া গ্রামসংলগ্ন কংস নদের বাঁধ মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। বাঁধের ভাঙনে মাটি ফেলে ও দুই ধারে বাঁশ পুঁতে পানি আটকে দেওয়া হয়েছে। এতে করে এখানকার চারটি গ্রামের কৃষকের ৭৫০ একর বোরো জমি সেচকার্য ব্যাহত হওয়ার হাত থেকে রক্ষা পেল।শনিবার সকাল থেকে শুরু করে গত রোববার সন্ধ্যা পর্যন্ত ইউপি চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম চৌধুরী স্থানীয় এলাকার ২০-৩০ জন শ্রমিক নিয়োগ করে এই বাঁধ নির্মাণের কাজ সম্পন্ন করেছেন।ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইদুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, বাঁধটির ভাঙনের মেরামতের কাজ শেষ হওয়ায় এখানকার চারটি গ্রামের আট শতাধিক কৃষক বোরো জমিতে সেচকার্যের জন্য পানির দুর্ভোগ থেকে রক্ষা পেলেন। ফলে তাঁদের মধ্যে এখন স্বস্তি ফিরে এসেছে।প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর প্রথম আলোয় ‘ধরমপাশার কংস নদের বাঁধে ভাঙন: বোরো চাষ নিয়ে বিপাকে কৃষকেরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।