রক্ষা পেলেন তিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী হোসেন (২৬) রাজমিস্ত্রির সহকারী। গতকাল শুক্রবার সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য নেমেছিলেন ট্যাংকের ভেতরে। নামার পরই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। দম বন্ধ হয়ে মরতে বসেন তিনি। কিন্তু তাঁকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন। এভাবে অকালমৃত্যুর হাত থেকে রক্ষা পান তিনি।
গতকাল দুপুরে শেরপুরের সদর উপজেলার মধ্যবয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি মধ্যবয়ড়া গ্রামের মৃত জব্বার আলীর ছেলে। তিনি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আলী হোসেন গতকাল বেলা ১১টার দিকে ট্যাংকের ভেতরে নামার পরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কয়েকজন শেরপুরের ফায়ার সার্ভিসে খবর পাঠান। সংবাদ পেয়ে শেরপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করেন।