রক্ষা পেলেন না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন ডাকাতসর্দার আকবর (৩৫)। কিন্তু জনতার সহায়তায় আধা ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার করা হয় তাঁকে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের বারানখোলা গ্রামে এ ঘটনা ঘটে। একটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বৃহস্পতিবার আকবরকে গ্রেপ্তার করে। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল হক জানান, আকবরকে থানায় নিয়ে আসার পথে তিনি পুলিশের জিপ থেকে লাফিয়ে পালিয়ে যান। পরে গ্রামবাসী আকবরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।