রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনগুলোর বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পালপুরহাট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গত রোববার রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনগুলোর বার্ষিক সাধারণ সভা হয়েছে। উপজেলার ২৩টি গ্রামের ২৩টি সংগঠনের প্রায় পাঁচ হাজার নারী-পুরুষ এ সভায় অংশ নেন। সভায় প্রতিটি গ্রাম সংগঠনের পক্ষ থেকে রক্ষাগোলায় সঞ্চিত ধান-চাল, ব্যাংকে জমানো টাকা ও সংগঠনের সদস্যদের জরুরি প্রয়োজনে বিনা সুদে অর্থ-সহায়তার বিবরণ পেশ করা হয়। ওই বিবরণ থেকে জানা গেছে, ২৩টি গ্রামের রক্ষাগোলায় সঞ্চিত চালের পরিমাণ তিন হাজার ৭৯৭ মণ ৩৮ কেজি, ধান এক হাজার ৮১ মণ ১৬ কেজি। সংগঠনগুলোর সঞ্চিত তহবিলের পরিমাণ ১৭ লাখ ৭৭ হাজার ৮১৫ টাকা। বার্ষিক সাধারণ সভা হলেও সংগঠনের সদস্যদের কাছে এটি বার্ষিক উৎসবের দিন।