রগ কর্তন মামলায় এইচএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় দ্বাদশ শ্রেণির ছাত্র ইসমাইল শিকদারের পায়ের রগ কর্তন মামলায় রাসেল আকন (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বেলা পৌনে দুইটার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাসেল আকন সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং দক্ষিণ কাঁঠালতলী গ্রামের জলিল আকনের ছেলে। ইসমাইল শিকদার একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র পরীক্ষায় গতকাল বৃহস্পতিবার রাসেল আকনের অংশ নেওয়ার বিষয়টি সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়াউল করিম বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও থানার পুলিশ সূত্র জানায়, কাঁঠালতলীর সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে ১৫ এপ্রিল বৈশাখী মেলার দ্বিতীয় দিনে ঘুরতে আসে ইসমাইল শিকদার। ওই দিন রাত সাড়ে আটটার দিকে স্থানীয় মিরাজ আকনের (৩০) নেতৃত্বে সহোদর গিয়াস আকন (২৬), চাচাতো ভাই রাসেল আকনসহ ১২-১৫ জন ইসমাইল শিকদারকে তুলে নিয়ে ডান পায়ের রগ কেটে দেন।