রগ কাটার ঘটনায় ছাত্রলীগের এক কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকা থেকে গতকাল রোববার ছাত্রলীগের আরও একজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই কর্মীর নাম অমিত কুমার বসু। তিনি সমাজতত্ত্ব বিভাগের ছাত্র।বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের হাতের রগ কেটে দেওয়ার মামলায় অমিত প্রধান আসামি। তাঁকে ওই মামলায় রোববার দুপুরে গ্রেপ্তার করা হয়।গত ৩০ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় সড়কে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন চুজ ফ্রেন্ডস উইথ কেয়ারের (সিএফসি) কর্মীরা ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) কর্মী ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র সৌমেন দাশের ওপর হামলা চালান। এ সময় দুর্বৃত্তরা তাঁর হাতের রগ কেটে দেয় এবং কুপিয়ে জখম করে। ছাত্রলীগ-সমর্থিত উভয় পক্ষই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী বলে পরিচিত।পুলিশ সূত্র জানায়, হামলার ঘটনায় সৌমেনের বন্ধু শহীদুল ইসলাম হাটহাজারী থানায় অমিতকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ গত শনিবার দুপুরে ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করে।