চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের হাতের রগ কাটার অভিযোগে দায়ের করা মামলায় গতকাল সোমবার দুপুরে নুরুজ্জামান নামের ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ভবনের সামনে থেকে নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৯ মে এ মামলার প্রধান আসামি অমিত কুমার বসুকে গ্রেপ্তার করা হয়।বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত মিজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের হাতের রগ কেটে দেওয়ার মামলায় নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।প্রক্টর আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ছাত্রের হাতের রগ কাটার সঙ্গে জড়িত থাকার দায়ে নুরুজ্জামানসহ চারজনকে এক বছরের জন্য বহিষ্কার ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল।পুলিশ সূত্র জানায়, সৌমেন দাসের হামলার ঘটনায় সৌমেনের বন্ধু শহীদুল ইসলাম হাটহাজারী থানায় ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন।