রগ কেটে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে আলকাস মিয়া (৩৫) নামের এক তরুণকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। আলকাস ওই এলাকার আবু সাঈদের ছেলে। এলাকাবাসীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ওই দিন রাত সাড়ে ১১টার দিকে দাপা ইদ্রাকপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।