রঘুরামপুর বৌদ্ধ বিহারের কাছে মূর্তির সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের রঘুরামপুরে সন্ধান পাওয়া বৌদ্ধবিহারের পাশের পুকুর থেকে গতকাল বুধবার একটি বড় আকৃতির মূর্তি পাওয়া গেছে। মূর্তিটি কালো আগ্নেয় শিলা পাথরের (ব্ল্যাক ব্যাসল্ট) তৈরি।এলাকাবাসীর অনেকে জানান, রঘুরামপুরে বৌদ্ধবিহারের কাছের বাসিন্দা আলাউদ্দিন শেখ দুপুর দুইটার দিকে তাঁর বাড়ির পুকুর খনন করতে গিয়ে ওই মূর্তির সন্ধান পান। এলাকাবাসী পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দিলে তারা গিয়ে মূর্তিটি উদ্ধার করে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারাবান তাহুরা মূর্তিটি বৌদ্ধবিহার খননকাজের গবেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের হাতে তুলে দেন, যাতে বিহার এলাকায় জাদুঘর নির্মিত হলে সেখানে রাখা হয়।সুফি মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া মূর্তিটি ব্ল্যাক ব্যাসল্ট দিয়ে তৈরি। অনেকে ভুলক্রমে ওই পাথরকে কষ্টিপাথর বলে থাকেন। কিন্তু কষ্টিপাথর বলে কিছু নেই।জেলা প্রশাসক মো. সাইফুল হাসান রাতে প্রথম আলোকে জানান, ‘খননকাজের লোকজন মূর্তিটি সংরক্ষণের জন্য আমাদের কাছে দিয়েছেন। এটি বর্তমানে কোষাগারে (ট্রেজারি শাখা) রাখা হয়েছে।’