রঙে ঢঙে সাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুক্ষ প্রকৃতির ছোঁয়া পড়বে না সাজে, এই সময়ে বর্ণিল সাজে ঝলমলে হয়ে উঠুন। মডেল: সাফা কবীর ও পিয়া বিপাশা, সাজ: ফারজানা শাকিল’স মেকওভার স্যালন, পোশাক: ক্যাটস আই, ছবি: কবির হোসেন
রুক্ষ প্রকৃতির ছোঁয়া পড়বে না সাজে, এই সময়ে বর্ণিল সাজে ঝলমলে হয়ে উঠুন। মডেল: সাফা কবীর ও পিয়া বিপাশা, সাজ: ফারজানা শাকিল’স মেকওভার স্যালন, পোশাক: ক্যাটস আই, ছবি: কবির হোসেন
ছবি: কবির হোসেন
ছবি: কবির হোসেন

সাজের ঢংই যেন পাল্টে গেছে। চোখে সবুজ কাজল, লাল লিপস্টিক তো আছেই; তার সঙ্গে যোগ হয়েছে আরেক ধাপ। হালকা বেইস দিয়ে মেকআপ হবে রং-বেরঙের। কখনো পোশাকের সঙ্গে মিলিয়ে, কখনো বৈপরীত্য এনে

পোশাক রঙিন হলে সাজ হবে সাদামাটা বা রংচঙে সাজের সঙ্গে হালকা পোশাক—এমন নিয়মের তোয়াক্কা না করেই তরুণীরা সেজে উঠছেন বর্ণিল রঙে নতুন ঢঙে।

কালার ব্লকিং ধারাটা শুধু পোশাকে নয়, সাজেও ব্যবহার হচ্ছে। যেমন ধরুন, চোখে ব্যবহার করছেন গাঢ় বেগুনি রঙের আইশ্যাডো, হাইলাইট রুপালি আর লিপস্টিক হয়তো কমলা রঙের। পোশাকেও থাকছে নানা রঙের ছটা।
এ ধরনের সাজ যে শুধু কম বয়সীদের জন্য, তেমনটি মনে করেন না রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিল। তিনি বলেন, ‘উজ্জ্বল রং তারুণ্যকে তুলে ধরে। তাই বয়স কোনো বিষয় নয়। তবে ব্যক্তিত্বের সঙ্গে মানানসই কি না, সেটি খেয়াল রাখতে হবে। আর নিয়ন রঙের এই ধারা মেয়েরা এখন পছন্দ করছেন বেশ।’

ঝলমলে রঙে সাজপোশাক
সাজে বর্ণিলতা

ছবি: কবির হোসেন
ছবি: কবির হোসেন
ছবি: কবির হোসেন
ছবি: কবির হোসেন

এ ধরনের সাজের ক্ষেত্রে ত্বকের মসৃণতা থাকা দরকার। তাহলে বেইস করতে সুবিধা হবে। শীতের মধ্যে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। তা না হলে ত্বক খসখসে হয়ে যাবে। তখন বেইসটা ভালোভাবে বসবে না। মেকআপ ব্যবহারের আগে অবশ্যই ভালো কোনো ময়েশ্চারাইজার দিতে হবে। সাধারণ ত্বকে তরল ফাউন্ডেশন বা স্টিক ফাউন্ডেশন দিয়ে বেইস করে নিতে হবে। এরপর কমপ্যাক্ট পাউডার ব্যবহার করুন। বেইস হয়ে গেল। এবার আসা যাক মূল সাজে।

ঠোঁটে পিচ রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন। নেইলপলিশ হতে পারে গাঢ় গোলাপি। নেইলপলিশের সঙ্গে মিলিয়ে আইশ্যাডো একই রঙের। একটু ভিন্নতা আনতে চাইলে ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, আর চোখে দু-তিন রঙের আইশ্যাডো ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন, একটার সঙ্গে আরেকটা যেন মিশে না যায়। আইশ্যাডো ব্লেন্ড হবেনা, বরং আলাদা আলাদা রঙেই ফুটে উঠবে।

এ ধরনের সাজে কমলা, লাল, সবুজ, হালকা সবুজ, গাঢ় গোলাপি, নীল, সোনালি ও রুপালি রঙের ব্যবহার বেশি অর্থাৎ নিওন রঙগুলোই চলতে পারে। কাজল ও আইলাইনারের চেয়ে মাসকারাকে প্রাধান্য দেবেন। চোখের পাতা ঘন দেখালে আরও আর্কষণীয় দেখাবে। যাঁরা কাজল ও আইলাইনার পছন্দ করেন, তাঁরা চোখ টেনে দিতে পারেন।

চোখের নিচের পাতায় ভেতরের দিকে কাজল দিতে পারেন। আর আইশ্যাডোর হালকা শেডের কাজল নিচে একটু ঘষে দিলে ভালো দেখাবে। এই সাজের সঙ্গে চুলটা কীভাবে সাজাবেন, তা বেশ গুরুত্বপূর্ণ। সামনের দিকে পেঁচিয়ে অল্প চুল নিয়ে বেণি করে খোলা রাখতে পারেন। আবার দুই দিকে পেঁচিয়ে চুল খোলা রাখলে ভালো দেখাবে। শুধু পনিটেইলও মানায় এই সাজের সঙ্গে।

পোশাকটা যেমন চাই

রং-বেরঙের সাজের সঙ্গে সঠিক পোশাক বেছে নিতে হবে। পাশ্চাত্য ঢঙের পোশাক যেমন ভালো লাগবে, চাইলে সালোয়ার-কুর্তাও পরতে পারেন। এ সময়ে স্কিনিবটম প্যান্টের চল দেখা যাচ্ছে। পাশাপাশি বেলবটমের মতো ছাঁটও আছে। বাজার ঘুরে দেখা গেল, নিট, গ্যাবার্ডিন ও উভেন ফেব্রিকের প্যান্ট পাওয়া যাচ্ছে। এ ছাড়া ক্রুশের কাজ করা টপ, স্যুট গাউন ও জাম্প স্যুটও পরছেন মেয়েরা। এর সঙ্গে ব্যালেরিনা জুতা বা উঁচু জুতা পরতে পারেন।

ছবি: কবির হোসেন
ছবি: কবির হোসেন
ছবি: কবির হোসেন
ছবি: কবির হোসেন
.
.