রচনা ও কুইজ প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করার প্রত্যয়ে চার শতাধিক শিক্ষার্থীকে নিয়ে রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের আয়োজনে গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার রোস্তমাবাদ উচ্চবিদ্যালয়ে ওই রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী, ব্র্যাক কর্মকর্তা সাজ্জাদুজ্জামান চৌধুরী, শহিদুল ইসলাম, রফিকুল আলম, আশরাফুল আলম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুবার রহমান।