রচনা ও কুইজ প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেলে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ে চারটি গ্রুপে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ক গ্রুপে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধ, খ গ্রুপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধ ও অর্থনৈতিক উন্নয়ন, গ গ্রুপে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ডিজিটাল বাংলাদেশ ও নাগরিক সেবার উদ্ভাবন এবং ঘ গ্রুপে একাদশ থেকে ঊর্ধ্ব শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ও দারিদ্র্য বিমোচনে বর্তমান সরকারের সামগ্রিক সাফল্য বিষয়ে রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।