রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া শাহ আমির উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার সকালে ‘স্বাস্থ্যকর পরিবেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিশ্বস্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য শিক্ষা ব্যুারো ও প্রমোশনের উদ্যোগে এবং পটিয়া উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণীর ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মিজানুর রমহান উচ্চ রক্তচাপ, ক্যানসার, হূদরোগ, ডায়াবেটিস ও যক্ষ্মাসহ কটিন রোগ থেকে মুক্ত থাকতে হলে অতিরিক্ত লবণ, তামাকজাতীয় দ্রব্য, তেল, চর্বিজাতীয় খাদ্য পরিহার করে প্রতিদিন প্রত্যেক মানুষকে নিয়মিত ব্যায়াম ও সাঁতার কাটার পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন অসংক্রামক রোগ প্রতিরোধবিষয়ক পাইলট কর্মসূচির সমম্বয়কারী খায়রুল বশর, শাহ আমির উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মওলানা ফরিদুল আবছার আমিরী, সিনিয়র শিক্ষক এস এম এ কে জাহাঙ্গীর প্রমুখ।