রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে কুমিল্লা জেলা পুলিশ। আগামী ১৫ আগস্ট সকাল ১০টায় কুমিল্লা পুলিশ লাইনে ওই প্রতিযোগিতা হবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতায় অংশ নেবে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঁঞা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।