রচনা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উদ্যাপন উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আগামী ২৬ জুন রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে।
মাধ্যমিক ও সমমান এবং উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে ‘ক’ ও ‘খ’ গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
‘ক’ গ্রুপের শিক্ষার্থীদের ১ হাজার শব্দের মধ্যে ‘মাদককে ঘৃণা করা সকল নাগরিকের দায়িত্ব’ এবং ‘খ’ গ্রুপের শিক্ষার্থীদের ১ হাজার ৫০০ শব্দের মধ্যে ‘মাদকমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনে যুবসমাজই মূল চালিকাশক্তি’ বিষয়ের ওপর রচনা লিখতে হবে। প্রতিযোগিতায় বাংলাদেশের সব মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
প্রতিযোগিতায় ইচ্ছুক শিক্ষার্থীদের সাদা কাগজে স্পষ্ট করে নিজ হাতে রচনা লিখতে হবে। এ ক্ষেত্রে রচনার সঙ্গে আলাদা কাগজে প্রতিযোগীর নাম, অভিভাবকের নাম, যোগাযোগের ঠিকানা, টেলিফোন বা মুঠোফোন নম্বর, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণি ও রোল নম্বর উল্লেখ করতে হবে। এ ছাড়া নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে রচনা পাঠাতে ও খামের ওপর ‘রচনা প্রতিযোগিতা ২০১৫’ উল্লেখ করতে হবে। রচনা আগামী ১০ জুনের মধ্যে প্রণব কুমার নিয়োগী, যুগ্ম সচিব, পরিচালক (অপারেশনস ও গোয়েন্দা), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ৪৪১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ ঠিকানায় পৌঁছাতে হবে। বিজ্ঞপ্তি।