রচনা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো আগামী ২৬ জুন পালিত হবে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’। দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস। প্রতিযোগিতায় খুলনা জেলার মোট দুটি গ্রুপে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। ‘ক’ গ্রুপে মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের ‘মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সামাজিক আন্দোলন’ বিষয়ে সর্বোচ্চ এক হাজার শব্দের মধ্যে রচনা লিখতে হবে। আর ‘খ’ গ্রুপের কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত যুবসমাজ’ বিষয়ে সর্বোচ্চ দেড় হাজার শব্দের মধ্যে রচনা লিখতে হবে। বাংলা ভাষায় স্বহস্তে লিখিত রচনা ১৫ জুনের মধ্যে পৌঁছাতে হবে।