রচনা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে ‘মাদকদ্রব্যের কুফল ও প্রতিকার’ বিষয়ক রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা পুরস্কার পেয়েছে তিন শিক্ষার্থী। গতকাল রোববার বিকেলে জেলা পুলিশ লাইনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ।