রচনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শাফী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিশু-কিশোর রচনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী এ এস এম আব্দুস শাফী। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত মঙ্গলবার শাফীর হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শাফী কুড়িগ্রাম সদরের পুরোনা শহরের মো. মোশাররফ হোসেনের ছেলে। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় পর্যায়ে ইসলামি জ্ঞান রচনা প্রতিযোগিতায় ২০১৪ সালের ২৯ জানুয়ারি শাফী উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। পরে সে ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে ও ২০১৫ সালের ২৯ ফেব্রুয়ারি বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। এরপর ২০১৭ সালের ২৮ জানুয়ারি জাতীয় পর্যায়ে সে চ্যাম্পিয়ন হয়।