প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে ডিগ্রি, অনার্স, মাস্টার্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (ডিঅমস) রজতজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সখীপুর ডাকবাংলো চত্বরে এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে ডাকবাংলো চত্বরে এসে শেষ হয়। বিকেলে মেধাবীদের মধ্যে বৃত্তি প্রদান, নানা বিষয়ে অবদান রাখার জন্য উপজেলার ছয়জন গুণীকে সম্মাননা প্রদান, আলোচনা ও সন্ধ্যায় সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ডিঅমসের সভাপতি হাবিব ইমনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান (জয়), উপজেলা চেয়ারম্যান শওকত সিকদার, পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, প্রকৌশলী নাসির উদ্দিন, আবদুল আলীম, শেখ হাসনাত প্রমুখ।
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।