প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাক্তন ছাত্রীদের সংবর্ধনা, আলোচনা সভাসহ নানা আয়োজনে গতকাল শনিবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নাওরা গ্রামে অবস্থিত করফুলেন্নেছা মহিলা ডিগ্রি কলেজের রজতজয়ন্তী (২৫ বছর পূর্তি) উৎসব উদ্যাপন করা হয়েছে। সকাল সোয়া ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ লায়লা আর্জুমান্দ বানু। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক এ কে এম মাহবুবুল হক। বেলা তিনটায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।