প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ২৫ বছর উদ্যাপন করেছে রোটারেক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটি। ‘ড্রাইভ ইওর ড্রিম, থ্রো রোটারেক্ট’ স্লোগানে গতকাল দিনব্যাপী শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বেলা তিনটায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে পাঁচটা থেকে সমাপনী অনুষ্ঠান হয়।