রজতজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মেডিকেল কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী রজতজয়ন্তী উত্সবের আয়োজন করা হয়েছে। আগামী ১০ ও ১১ ডিসেম্বর কলেজ ক্যাম্পাসে এই উত্সব অনুষ্ঠিত হবে। এতে শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। উৎসব উদ্যাপনে কলেজ অধ্যক্ষ মহসিনুজ্জামান চৌধুরীকে আহ্বায়ক ও কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মো. আবদুল হান্নানকে সদস্যসচিব করে রজতজয়ন্তী উত্সব কমিটি করা হয়েছে। ১৯৯২ সালে কুমিল্লা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়।