প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সন্ধানী ডোনার ক্লাবের রজতজয়ন্তী গতকাল শুক্রবার উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে শহরের শহীদ সুফি সড়কে অবস্থিত ক্লাব থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মুজিব সড়ক, করিম মিয়া সড়ক, মসজিদবাড়ি সড়ক হয়ে আবার নিজ কার্যালয়ে ফিরে আসে। ক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হাসান জানান, এ উপলক্ষে সন্ধ্যায় শহরের অম্বিকা মেমোরিয়াল হলে স্মৃতিচারণা, ক্রেস্ট প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রজতজয়ন্তীর স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান ওরফে শামীম।