রজতজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি উন্নয়ন সংস্থা শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) রজতজয়ন্তী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার শহরে শোভাযাত্রা বের করা হয়। সংস্থাটির শরীয়তপুর সদর উপজেলার কাশাভোগ প্রশিক্ষণ কেন্দ্রে উন্নয়ন মেলার আয়োজন করা হয়। এ ছাড়া প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ পিতামাতা ও সন্তানদের পুরস্কার দেওয়া হয়। সংস্থার ১০ জন প্রশিক্ষিত নারীকে নিয়োগপত্র দেওয়া হয়।