প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে বেসরকারি সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের ২৫ বছর পূর্তিতে দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়েছে। পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। সিরাজগঞ্জ শহরের কামারখন্দ উপজেলার বাগবাড়ীতে সংস্থার প্রধান কার্যালয়ে গতকাল শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিষদের সভাপতি মাহজাবীন মাসুদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মাদ কামরুল হাসান, শহিদুল ইসলাম খান, আবদুল মতিন চৌধুরী প্রমুখ।