প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শুক্রবার যমুনা সার কারখানায় ৯২ ব্যাচের উদ্যোগে রজতজয়ন্তী উৎসব উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। রজতজয়ন্তী উৎসব উপলক্ষে কারখানার আবাসিক এলাকায় সকাল নয়টায় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা আবাসিক এলাকার বিভিন্ন সড়ক ঘুরে মিলনায়তনে এসে শেষ হয়। দুপুরে ভোজের আয়োজন করা হয়। সন্ধ্যায় কারখানার টেনিস মাঠে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি