রজতজয়ন্তী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার অনুষ্ঠানের উদ্বোধন করেন। পুনর্মিলনী কমিটির আহ্বায়ক আবু ইউছফ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম আবদুস সাত্তার, ইউএনও রবিউল ইসলাম, মেয়র মোশারফ হোসেন আকন্দ প্রমুখ। পরে প্রাক্তন ছাত্রী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।