রজতজয়ন্তী উৎসবে প্রাণের উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯১ থেকে ২০১৬। নানুপুর লায়লা-কবির ডিগ্রি কলেজের বয়স এখন ২৫ বছর। এই সময়ে হাজারো শিক্ষার্থী লেখাপড়া শেষ করে ছড়িয়ে পড়েছেন কর্মজীবনের নানা ক্ষেত্রে। কলেজ জীবনে স্বপ্ন দেখার শুরু যে চত্বরে, সেখানেই পুরোনো শিক্ষার্থীদের একত্র করতে আয়োজন করা হয় রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসবের। এতে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা।
গতকাল রোববার সকালে সমাপনী অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম এ ছালাম, যুগ্ম সচিব মোহাম্মদ আবুল কালাম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শাহেদা ইসলাম, লায়লা-কবির ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা সদস্য খাদিজাতুল আনোয়ার। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, যোগাযোগের অনেক নতুন নতুন পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। তবে কাছে না এলে অসম্পূর্ণতা থেকে যায়। এ ধরনের অনুষ্ঠান একজনের সঙ্গে আরেকজনের মিলিত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেয়।
বিকেলে দ্বিতীয় পর্বের শুরুতেই ছিল আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক আবেদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মো. আশরাফুল আলম।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বেতার এবং টেলিভিশনের খ্যাতনামা শিল্পীরা গান পরিবেশন করেন।