রজনীগন্ধা শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে খুদে বার্তা, ভোট প্রার্থনা, বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানোর পর ভোলার পৌর মেয়র পদপ্রার্থী মনিরুজ্জামান ফুলের শুভেচ্ছা জানান ভোটারদের। গত শনিবার ভোর থেকে তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের রজনীগন্ধা ফুল দিয়ে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।জেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। তাঁকে ভোলা-২ আসনের সাংসদ তোফায়েল আহমেদ সমর্থন দিয়েছেন। কেন্দ্রীয় ও ভোলা জেলা আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন সাধারণ সম্পাদক আবদুল মমিন। মনিরুজ্জামান বলেন, ‘আমি আওয়ামী লীগেরই প্রার্থী।’