প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী শহরের সবুজ পাড়ার বাসিন্দা আইনজীবী সহকারী রজব আলী প্রধান (৬০) বুধবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ছয় মেয়ে, এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ আসর নীলফামারী আলিয়া মাদ্রাসামাঠে জানাজা শেষে পৌর কেন্দ্রীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। নীলফামারী প্রতিনিধি