প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মোট ১৭টি পদের মধ্যে সভাপতিসহ পাঁচটি পদে আওয়ামী লীগ সমর্থিত মহাজোট প্রার্থী ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে চারদলীয় জোট প্রার্থীরা বিজয়ী হয়েছেন।সভাপতি পদে রজব আলী সরকার ১৬৮ ভোট পেয়ে ও সাধারণ সম্পাদক পদে চারদলীয় ঐক্যজোট প্রার্থী মীর রুহুল আমিন ১৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার জেলা বার ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৩৩১ জন ভোটারের মধ্যে ৩০৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ফলাফল ঘোষণা করা হয়।