রড দিয়ে মাথায় আঘাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেতনের টাকা তুলে না দেওয়ায় সরকারি কর্মচারী এক স্বামী তাঁর স্বাস্থ্য সহকারী স্ত্রীকে (৪৫) পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ ওই স্বাস্থ্য সহকারীকে গত শনিবার দিবাগত রাতে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী অভিযোগ করেন, তাঁর স্বামী ফরিদপুর জেলা হিসাবরক্ষণ কার্যালয়ে চাকরি করেন৷ তিনি পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সহকারী হিসেবে চাকরি করছেন৷ তাঁর স্বামী বাড়ি তৈরির জন্য শনিবার তাঁর বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা এনে দিতে বলেন৷ তিনি রাজি না হওয়ায় ওই দিন রাত ১২টার দিকে রড দিয়ে পিটিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেন৷ পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন৷
ওই নারীর স্বামী দাবি করেন, পরকীয়ায় বাধা দেওয়ায় তাঁর স্ত্রী নির্যাতনের নাটক সাজিয়েছেন৷