রডের আঘাতে নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলপুর উপজেলা কামারগাঁও ইউনিয়নের রায়জান গ্রামে গত মঙ্গলবার রাতে ঝগড়া দেখতে গিয়ে রডের আঘাতে এক সন্তানের জননী লাইলী বেগম (৪৫) নিহত হয়েছেন। এলাকায় গিয়ে জানা যায়, রায়জান গ্রামের সায়েদুল হক (৩০) ও তাঁর স্ত্রী শারমিনের (২৫) মধ্যে সংসারের বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার সকালে তাঁদের মধ্যে ঝগড়া শুরু হলে প্রতিবেশীরা ওই বাড়িতে ভিড় করেন। এ সময় সায়েদুলের সঙ্গে লাইলী বেগমসহ অন্যদের তুমুল বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষ বাধে। রডের আঘাতে লাইলী বেগম গুরুতর আহত হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে লাইলী মারা যান।