রডের আঘাতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে রডের আঘাতে মমিন উল্লাহ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের কোটরামহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, বড় ভাই মমিন উল্লাহর সঙ্গে তর্কের একপর্যায়ে রড দিয়ে আঘাত করেন ছোট ভাই হাবিব উল্লাহ। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, জায়গাজমি নিয়ে মমিন উল্লাহর সঙ্গে হাবিব উল্লাহর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল সকাল সাড়ে আটটার দিকে মমিন উল্লাহ বাড়ির সামনের একটি চা দোকানে বসা ছিলেন। এ সময় হাবিব উল্লাহ বিরোধপূর্ণ জমির দলিল তাঁকে দিতে বলেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কের একপর্যায়ে হাবিব উল্লাহ রড নিয়ে মমিন উল্লাহর মাথায় আঘাত করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা করা হবে।